28 C
আবহাওয়া
১১:৩০ পূর্বাহ্ণ - মে ১২, ২০২৬
Bnanews24.com
Home » লেবাননে ইসরায়েলের হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়েলের হামলায় দুই বাংলাদেশি নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি একজন সিরীয় নাগরিক বলে জানা গেছে।  লেবাননের সংবাদমাধ্যম এল’ওরিয়েন্ট টুডে এ তথ্য  জানায়।

সোমবার (১১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিহতরা দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার চালানো একটি ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

অন্যদিকে, হিজবুল্লাহও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার সংগঠনটি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে।

গত ১৬ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এরপরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ