21 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ের আ‌লো‌কিত মানুষ মৌলভি রফিক উদ্দিন আর নেই

মিরসরাইয়ের আ‌লো‌কিত মানুষ মৌলভি রফিক উদ্দিন আর নেই

মৌলভি রফিক উদ্দিন

বিএনএ, মিরসরাই ( চট্টগ্রাম):  মিরসরাইয়ের আলোকিত মানুষ মিরসরাই উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মৌলভি রফিক উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাই‌হি র‌জিউন)।বুধবার (১১ মে) দুপুর ১১টায় চট্টগামের আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৭ বছর।

বৃহস্পতিবার(১২ মে) সকাল ১০টায় গোপিনাথপুরে নিজ বাড়িতে নামাজে জানায়া শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

তার নামাজে জানাযায় মিরসরাই বিএনপি সহ চারদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান, মৌলভী রফিক উদ্দিন একজন আলোকিত আলেম ছিলেন। তিনি রাষ্ট্র ও ধর্মের খেদমত করে গেছেন। মৃত্যুকালীন তিনি ৫ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার সন্তানরা দেশে ও বিদেশে সম্মান জনক স্থানে প্রতিষ্ঠিত। তাঁর মৃত্যুতে মিরসরাই বিএনপির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনার সাথে সাথে শোকর্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

প্রবীণ রাজনৈতিক ও ইসলামি জ্ঞান সমৃদ্ধ আলোকিত মানুষ মৌলভি রফিক উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক  শাহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য নুরুল আমিনসহ চারদলীয় ঐক্যজোটের নেতারা।

বিএনএ/ আশরাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু