33 C
আবহাওয়া
৯:১০ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নবনির্বাচিত দুই এমপির শপথ আজ

নবনির্বাচিত দুই এমপির শপথ আজ


বিএনএ, ঢাকা:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য (এমপি) আজ রোববার (১২ এপ্রিল) শপথগ্রহণ করবেন।  বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল বিপুল।

জাতীয় সংসদ ভবনে আজ দুপুর ১২টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম তাদের শপথবাক্য পাঠ করাবেন।জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ