28 C
আবহাওয়া
১০:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ডা. জাফরুল্লাহর মরদেহ বারডেমের হিমঘরে

ডা. জাফরুল্লাহর মরদেহ বারডেমের হিমঘরে

জাফরুল্লাহ

বিএনএ ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) রাখা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাত সোয়া ১টায় মরদেহ গোসল করানোর জন্য মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এর আগে, রাত সা‌ড়ে ১১টার পর ডা. জাফরুল্লাহ চৌধুরীর মর‌দেহ গণস্বাস্থ্য হাসপাতা‌লের সব কর্মকর্তা-কর্মচারী এবং উপ‌স্থিত বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী‌দের দেখানোর জন্য হাসপাতালের ৬ষ্ঠ তলার হলরুমে রাখা হয়।

রাত আড়াইটার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু-পরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তা‌রিত জানা‌বেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!