22 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » সখিনা-ইকবাল নিহতের ঘটনায় গাড়ির চালক গ্রেপ্তার

সখিনা-ইকবাল নিহতের ঘটনায় গাড়ির চালক গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা সখিনা ফাতেমী ও প্রকৌশলী ইকবাল উদ্দীন চৌধুরী দম্পতিকে চাপা দেওয়া ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানির মিক্সারবাহী গাড়ির চালককে আটক করেছে র‍্যাব। রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাতিমোহন গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ।

আটক মো. আলী হোসেন মাগুরা জেলার সদর থানার পারনান্দুয়ালী এলাকার মো. ইলিয়াস হোসেনের ছেলে। সে চট্টগ্রামে পরিবার নিয়ে বসবাস করতো।

র‌্যাব জানায়, ঘটনার পর ঘাতক চালক আত্মগোপনে চলে যায়। র‌্যাবের গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এর আগে গতবার (৬ এপ্রিল) বুধবার বিকেলে নগরীর লালখান বাজারের ইস্পাহানি মোড়ে ফ্লাইওভারের সামনে ম্যাক্স কনস্ট্রাকশনের কংক্রিট মিক্সচার ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা প্রকৌশলী ইকবাল উদ্দিন চৌধুরী ও তার শিক্ষক স্ত্রী সখিনা ফাতেমি মারা যান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা