33 C
আবহাওয়া
৪:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সরে দাঁড়ালেন দীপিকা

সরে দাঁড়ালেন দীপিকা


বিএনএ, বিনোদন ডেস্ক:মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজের চেয়ারপার্সনের (এমএএমআই) পদ থেকে সরে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত তিন বছর ধরে এই দায়িত্ব পালন করছিলেন তিনি।

এমএএমআই-এর পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দীপিকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন— অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এই মুহূর্তে আমার হাতে যে পরিমাণ কাজ আছে তাতে যথেষ্ট সময় দিয়ে এই দায়িত্ব পালন করতে পারছি না। এমএএমআই সেরা মানুষের হাতে রয়েছে, এটা জেনেই আমি বিদায় নিচ্ছি। এমএএমআই-এর সঙ্গে আমার সারা জীবন সম্পর্ক থাকবে।

দীপিকার আগে এমএএমআই-এর চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন বলিউডের ফারফেকশনিস্ট খ‌্যাত অভিনেতা আমির খানের স্ত্রী কিরণ রাও। ২০১৯ সালের জুলাইয়ে তার কাছ থেকে চেয়ারপার্সনের দায়িত্ব নেন দীপিকা।

চলতি বছরে মুক্তি পাবে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘৮৩’ সিনেমা। এতে ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন তার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। ক্রিকেটার কপিল দেবের স্ত্রী রুমি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা।

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’