21 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ৭দিনের রিমান্ডে

হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ৭দিনের রিমান্ডে

হেফাজত নেতা আজিজুল হকের ৩ দিনের রিমান্ড

বিএনএ, ঢাকা, আদালত প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশ এর  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করেন। এরআগে রোববার রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠক শেষে চট্টগ্রামের চকবাজারের বাসায় ফেরার পথে আজিজুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এসময় তিনি আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে পুলিশ পরিদর্শক কামরুল হাসান জানান, ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবে পল্টন থানায় দায়ের করা পুলিশের মামলার ১৫৭ নম্বর আসামি আজিজুল হক ইসলামাবাদী। ওই ঘটনায় মদদদাতাদের সম্পর্কে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

হেফাজতের সোনারগাঁ উপজেলার ৪নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে হেফাজতের হামলা, ভাঙচুর ও নাশকতায় পুলিশের করা মামলায় প্রধান আসামি সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ইকবাল হোসেন (৫০), একই উপজেলা হেফাজতে ইসলামের আমির মহিউদ্দিন খান (৫০),  সেক্রেটারি শাহাজাহান ওরফে শিবলী (৪৩),  সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনকে( ৪৯) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

রোববার (১১ এপ্রিল) বিকেলের দিকে  জুরাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১১ এর একটি দল। এই চার জনকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

বিএনএ বাংলানিউজ/ সহিদুল , এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু