26 C
আবহাওয়া
২:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাড়িওয়ালাকে ধর্ষণ ও ভিডিও করায় ভাড়াটিয়া গ্রেফতার

বাড়িওয়ালাকে ধর্ষণ ও ভিডিও করায় ভাড়াটিয়া গ্রেফতার

ধর্ষণ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের নাওজোর এলাকায় এক বিধবা গৃহকত্রীকে একাধিকবার ধর্ষণ ও মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভাড়াটিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) সকালে বাসন থানায় ভুক্তভোগীর মামলায় ওই ভাড়াটিয়াকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

গ্রেফতার নয়ন কুমার ঘোষ (৩০) দিনাজপুরের বীরগঞ্জ থানার ঘোষপাড়া সাতোর গ্রামের সুকুমার ঘোষের ছেলে।

বাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান মামলার বরাত দিয়ে জানান, দুই বছর আগে ভিকটিমের স্বামী মারা যান। ভিকটিম তাদের তিন কন্যাকে নিয়ে মহানগরে স্বামীর বাড়িতেই বসবাস করছেন।তার স্বামীর রেখে যাওয়া বাড়ি ভাড়া, দুইটি ট্রাক ও ইটভাটার আয় থেকে মেয়েদের লেখাপড়া ও সংসার খরচ চালান ওই নারী।

পুলিশ কর্মকর্তা জানান, গত ২৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তাদের বাসার তিন তলার ভাড়াটিয়া নয়ন ভাড়া দেওয়ার কথা বলে দরজায় টোকা দিলে গৃহকত্রী দরজা খুলে দেন। এ সময় তার মেয়েরা ঘুমিয়ে থাকার সুযোগে এবং তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ওই ভাড়াটিয়া।

একপর্যায়ে নয়ন ধর্ষণের ঘটনা তার মোবাইলেও ধারণ করেন।পরে ঘটনাটি কারও কাছে বললে তাকে ও মেয়েকে এসিডে পুড়ে মারার হুমকি দিয়ে চলে যান নয়ন।পরবর্তীতে ধর্ষণের ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে গৃহকর্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু