28 C
আবহাওয়া
১:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে নিহত ২

কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে নিহত ২

কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে নিহত ২

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া ও টেকনাফ উপজেলায় পৃথক ঘটনায় প্রতিপক্ষের গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক নারী রয়েছেন, তার নাম সেলিনা আক্তার। অন্যজন হলেন ইমাম হোসেন।

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে রোববার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে পেকুয়ার বারবাকিয়া বোদামাঝির ঘোনা এলাকায় মামুন নামে এক যুবকের গুলিতে গৃহবধূ সেলিনা আক্তার নিহত হন। সে সময় আহত হয়েছেন কলেজ ছাত্র নাজমুর সাকিব ও সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি।সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

এদিকে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালি পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ইমাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী