23 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যেভাবে হয়েছিল অভিষেক-ঐশ্বরিয়ার প্রেম

যেভাবে হয়েছিল অভিষেক-ঐশ্বরিয়ার প্রেম


বিএনএ, বিনোদন ডেস্ক:বলিউডের অন্যতম আলোচিত জুটি অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। দাম্পত্য জীবনে এক যুগের বেশি সময় পার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু নিয়ে কথা বলেছেন জুনিয়র বচ্চন।

অভিষেক বলেন, ‘ঐশ্বরিয়া ও আমি অনেক পুরোনো বন্ধু। আমার ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমাতেই তার সঙ্গে কাজ করেছি। আমাদের একসঙ্গে প্রথম সিনেমা ‘ঢাই আকসার প্রেম কা’। সেখান থেকেই আমাদের বন্ধুত্ব।’

এই অভিনেতা আরো বলেন, ‘শুধু এটিই নয়, অনেক সিনেমাতেই আমরা একসঙ্গে কাজ করেছি। তাই শুধু একা আমার পছন্দ ছিল এমনটা নয়। দু’জনেরই ইচ্ছা ছিল। বলা যেতে পারে ভাগ্যই আমাদের এক করার চেষ্টা করেছিল।’

এর আগে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, ‘যোধা আকবর’ সিনেমার সেটে তাকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। সাবেক মিস ওয়ার্ল্ড বলেন, ‘খজা মেরে খজা গানের শুটিং চলছিল। আমি বধূবেশে বসে ছিলাম। সেই সময় অভিষেক আমাকে বিয়ের প্রস্তাব দেয়। পুরো ব্যাপারটাই একটু অন্যরকম ছিল।’

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা আরাধ্য।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী