30 C
আবহাওয়া
১০:৪৮ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মাস্ক-স‌্যানিটাইজার বিতরণ করলো স্বেচ্ছাসেবক লীগ

রাজধানীতে মাস্ক-স‌্যানিটাইজার বিতরণ করলো স্বেচ্ছাসেবক লীগ


বিএনএ, ঢাকা:করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর মিরপুরে মাস্ক, স‌্যানিটাইজার ও সাবান বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে মিরপুর গোল চত্বর এলাকায় সাধারণ মানুষের মাঝে ৩ হাজার ৫০০ পিস মাস্ক, ১ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫০০ পিস সাবান বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন—সংগঠনের সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া, উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মুর্তুজা হায়দার শরীফ, কার্যনির্বাহী সদস্য কামাল হোসেন রাকিব, সদস্য শিখা বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া প্রমুখ।

নির্মল রঞ্জন গুহ বলেন, ‘সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা সত্বেও জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। তার নির্দেশে করোনা মহামারির শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।’

আফজালুর রহমান বাবু বলেন, ‘সেবা নিয়ে মানুষের পাশে থাকতে প্রস্তুত আছে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত স্বেচ্ছাসেবক লীগ।’

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু