33 C
আবহাওয়া
৩:৩৭ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » যুদ্ধ বন্ধে ইরানের প্রেসিডেন্টের তিন শর্ত

যুদ্ধ বন্ধে ইরানের প্রেসিডেন্টের তিন শর্ত


বিএনএ, বিশ্ব ডেস্ক :  চলমান সংঘাত নিরসনে তিনটি প্রধান শর্তের কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।ইরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ কথা  বলেন।

পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, তিনি এই বিষয়ে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন।  বর্তমান যুদ্ধ ‘জায়নবাদী শাসনব্যবস্থা’ ও যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হয়েছে।  ইরানের বৈধ অধিকারকে সম্মান জানানো এবং ভবিষ্যতে আগ্রাসন বন্ধের শক্ত গ্যারান্টি থাকলেই কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব।

রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান আরও পুনর্ব্যক্ত করেন যে, ইরান শুরু থেকেই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে ছিল। তবে বর্তমান সংকট নিরসনের একমাত্র উপায় হলো তার দেওয়া এই তিন শর্তের বাস্তবায়ন।

উল্লেখ্য,গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর সবশেষ এই উত্তেজনা সৃষ্টি হয়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি, জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং বেসামরিক ব্যক্তিরা নিহত হন।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ