22 C
আবহাওয়া
১২:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় মাছবাহী পিকআপ উল্টে নিহত ৪

কুমিল্লায় মাছবাহী পিকআপ উল্টে নিহত ৪


বিএনএ, ‍কুমিল্লা: কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  চান্দিনা উপজেলার বেলাশ্বর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা জেলার মনপুরা এলাকার মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন এবং সাতক্ষীরা জেলার সদর থানার রফিকুল ইসলাম।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মঞ্জুরুল আলম মোল্লা জানান, নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী মাছবাহী একটি ট্রাক চান্দিনার বেলাশ্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আরএনআর পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে থাকা তিন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন এবং সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপারও নিহত হন।

দুর্ঘটনায় আহত তিনজনকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু