23 C
আবহাওয়া
৫:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৫৭ নেতাকর্মীর নামে মামলা

মিরপুরে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৫৭ নেতাকর্মীর নামে মামলা


বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে জামায়াতের ৫৭ নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় আটটি ককটেল উদ্ধার দেখিয়ে বিস্ফোরকসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, শনিবার রাতে মিরপুর ক্যাপিটাল টাওয়ারে অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের  আদালতে পাঠানো হয়েছে। মামলায় আসামি বেশি হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদে আমরা কয়েক ধাপে আদালতে রিমান্ড চাইবো। এরই মধ্যে পাঁচদিনের রিমান্ড আবেদন করেছি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন জামায়াতের গ্রেপ্তার ৫৭ জন ছাড়াও পালিয়ে যাওয়া আরও ৩০ থেকে ৪০ জন মিলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন। তারা সরকারকে বেকায়দায় ফেলতেই এই বৈঠকের আয়োজন করেছিলেন।

শনিবার রাতে রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর-১ ক্যাপিটাল মার্কেটের ফোর সি রেস্টুরেন্টে বৈঠকের সময় জামায়াতে ইসলামের নেতাকর্মীদের আটক করে পুলিশ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!