22 C
আবহাওয়া
১:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে ফিশিং বোটে অগ্নিকাণ্ড,আহত দু’জনের মৃত্যু

বাঁশখালীতে ফিশিং বোটে অগ্নিকাণ্ড,আহত দু’জনের মৃত্যু


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বড়ঘোনা খাটখালী জেটি এলাকায় ব্যাটারী বিস্ফোরিত হয়ে ফিশিং বোটে অগ্নিকাণ্ডে দগ্ধ দুইজনের মৃত্যু হয়েছে।

পশ্চিম বড়ঘোনার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের পুত্র ওই ফিশিং বোটের মালিক মো. জসীম উদ্দিন কোম্পানী (৪০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জসীম কোম্পানীর মেঝ ছেলে মো. আকাশ।

তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে আমার পিতার মৃত্যু ঘটে।

একই ঘটনায় ওই এলাকার আব্দুস ছবুরের পুত্র মো. তৌহিদ (২৩) গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর দু’জন মো. রফিক ও মো. ইউনুছ চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

উল্লেখ্য, ফিশিং বোটটির ব্যাটারি চার্জিংয়ের সময় ব্যাটারি বিস্ফোরিত হয়ে গত রোববার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকার খাটখালী এস. আলম জেটিঘাটের পূর্বপাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোটে থাকা তেল, পিঁয়াজসহ বিভিন্ন পণ্যসামগ্রী পুড়ে যায়।

বিএনএ/ নাবিদ,ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু