30 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তু’, ধ্বংস করল যুদ্ধবিমান

কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তু’, ধ্বংস করল যুদ্ধবিমান

বিমান

বিএনএ বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের আকাশে চীনা ‘নজরদারি’ বেলুন নিয়ে কম জলঘোলা হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মার্কিন মুলুকের আকাশে অনেক উচ্চতায় দেখা গেছে ‘রহস্যজনক একটি বস্তু’।  বিষয়টি নিশ্চিত করেছেন খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি জানিয়েছেন, রহস্যজনক বস্তুটি দেখামাত্রই যুদ্ধবিমানের মাধ্যমে তা ভূপাতিত করা হয়।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বস্তুটি দেশটির ‘আকাশসীমা লঙ্ঘন’ করেছিল। উত্তর-পশ্চিম কানাডার ইউকন এলাকায় একে গুলি করে নামিয়ে আনা হয়।

ট্রুডো জানান, বস্তুটিকে খুঁজে পেতে তড়িঘড়ি করছিল কানাডা ও যুক্তরাষ্ট্রের উড়োজাহাজগুলো, যাকে ধ্বংস করে যুক্তরাষ্ট্রের এফ-২২ যুদ্ধবিমান।

গত সপ্তাহে এ নিয়ে উত্তর আমেরিকার আকাশসীমায় থাকা তিনটি বস্তু ধ্বংস করল যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও কথা বলেছেন ট্রুডো। দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেছেন।

কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় বেলুন উড়তে দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি, নজরদারি চালাতে গুপ্তচর বেলুন পাঠিয়েছে চীন। বেলুনটি যে চীন থেকে এসেছে, তা স্বীকারও করে বেইজিং। তবে তাদের দাবি ছিল, নজরদারি নয়, আবহাওয়াজনিত পরীক্ষা নিরীক্ষার জন্য বেলুন ওড়ানো হয়েছিল। ভুলবশত তা যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে। তার জন্য দুঃখপ্রকাশ করে বেইজিং।

তবে চীনের সেই বেলুন গুলি করে নামিয়েছিলেন বাইডেন। তার পর শুক্রবারই আলাস্কার আকাশ থেকে আরও একটি রহস্যময় বস্তু গুলি করে নামিয়েছে যুক্তরাষ্ট্র।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত