21 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » একাই ৮ জনের নাম প্রস্তাব করলেন ডা. জাফরুল্লাহ

একাই ৮ জনের নাম প্রস্তাব করলেন ডা. জাফরুল্লাহ


প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আটজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির সাথে বৈঠকে নামগুলো প্রস্তাব করেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডা. জাফরুল্লাহ।

সাংবাদিকরা আটটি নাম জানতে চাইলে ডা. জাফরুল্লাহ জানান, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিনি সাবেক নির্বাচন কমিশনার (অব.) ব্রি. জেনারেল এম সাখাওয়াত হোসেনের নাম প্রস্তাব করেছেন। নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপিকে সংলাপে ডাকতে সার্চ কমিটিকে প্রস্তাব দিয়েছি। তাদেরও সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনের জন্য নাম পাঠানো উচিত। নির্বাচন কমিশনে সৎ, নির্লোভ মানুষ না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।

বিএনএন/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু