27.5 C
আবহাওয়া
১২:১৯ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জুনে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

জুনে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

জুনে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিএনএ, ঢাকা : আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তবে চূড়ান্ত পরীক্ষার তারিখ বলা হবে ১৭ ফেব্রুয়ারি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের সদস্য এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ‌্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘মূলত পরীক্ষার তারিখ সমন্বয় করার জন‌্য আগামী ১৭ ফেব্রুয়ারি বৈঠক ডাকা হয়েছে।’

ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, ‘চুয়েট, রুয়েট ও কুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা জুনে পরীক্ষা নেবো। আশা করছি, ওই সময় অন্য কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করবে না।

বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদ সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় করতেই  বুধবার বৈঠক ডাকা হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। একই তারিখে যেন দুটি ইউনিভার্সিটির পরীক্ষা না হয়, তা ঠিক করতেই এ বৈঠকের আয়োজন করা হচ্ছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?