বিএনএ ডেস্ক : ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার যশপুর গ্রামের আরিফ মোর্শেদ আজাদ বিশ্ববিখ্যাত University of Southern California – (USC) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।তার গবেষণার বিষয় ছিল ” Risk management of new technology”. আরিফ ছাগলনাইয়া উপজেলার মরহুম আবুল কালাম আজাদের পুত্র এবং পোর্টল্যান্ড গ্রুপের কর্ণধারদের ভাইপো হন।
ড. আরিফ মোর্শেদ আজাদ বুয়েট থেকে কৃতিত্বের সাথে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেছেন। এরপর স্বর্ণপদকসহ এম.এস. ডিগ্রি অর্জন করেন । বর্তমানে তিনি বহুজাতিক ঔষধ ও বায়োটেকনোলজি প্রতিষ্ঠান ফাইজারে কর্মরত। পেশাগত দক্ষতার কারণে ফাইজার কোম্পানী কর্তৃপক্ষ তাঁকে ম্যানেজার পদ থেকে পরিচালক পদে পদায়ন করেছেন।
ড. আরিফ মোর্শেদ আজাদের সাফল্যের পেছনে রয়েছে তার মা এবং প্রয়াত পিতার অবদান ও অনুপ্রেরণা । ড. আরিফ মোর্শেদ আজাদ আত্মীয় স্বজন ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএনএ/ওজি
![]()

