23 C
আবহাওয়া
৯:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত

দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত


বিএনএ ঢাকা: বাংলাদেশে এক নারীর শরীরে চীনে সংক্রমিত নতুন ভাইরাস এইচএমপিভি  পাওয়া গেছে।  বর্তমানে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) আইইডিসিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংক্রামিত নারীর শরীরে অন্যান্য জটিলতা থাকায় আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা মহামারির ৫ বছর পর চীনের বিভিন্ন স্থানে নতুন এই ব্যাধি ছড়িয়েছে। যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা।

তবে  এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোন কারণ নেই বলে  বিশেষজ্ঞরা জানান।

এ বিষয়ে ভাইরোলজিষ্ট ডা. জিলানী জানান, এটা নতুন কোনো ভাইরাস নয়। শরীরে অন্যান্য জটিলতা থাকলে ঝুঁকির মাত্রা কিছুটা বাড়তে পারে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার