29 C
আবহাওয়া
১২:৪৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ঢামেকে হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা : ঢাকা (কেরানীগঞ্জ)  কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ শমসের ফকির (৮০) নামে এক হাজতির হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে মারা যান তিনি।

হাসপাতালে কারারক্ষী আনিছ বলেন, সকালের দিকে হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শমসের ফকিরকে  ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শমসের ফকিরের হাজতি নম্বর ৯২০০/১৮। তার বাবার নাম মৃত আরফান আলী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত