26 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মেদ ঝরাতে সোনাক্ষীর টিপস!

মেদ ঝরাতে সোনাক্ষীর টিপস!

ব্যায়াম

মেদ ঝরানোর চিন্তায় থাকেন অনেকে। এর জন্য সকালে ঘুম থেকে উঠে নানা আয়োজনও করেন অনেকে। তবে পেটের মেদ ঝরানোর কাজ শুরু করতে পারেন বিছানা থেকেই। শরীরের অযত্নের ছাপ ধরা পড়ে ওজনে। সারা দিনের দৌড়ঝাঁপ, প্রবল কাজের চাপ, খাওয়া-দাওয়ায় অনিয়ম, অধিক মাত্রায় জাঙ্ক ফুড খাওয়া আমাদের জীবনে এক অভ্যাসে পরিণত হয়েছে। যার হাত ধরে শরীরে জমছে অতিরিক্ত মেদ। কী করে মেদ ঝরাবেন সহজে?

বাড়িতে কী করে কার্ডিয়ো করবেন? তারই সহজ উপায় বাতলে দিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সারা শরীরের ব্যায়াম কীভাবে বাড়িতে বসে করবেন, জানালেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সোনাক্ষী। সেখানে ‘স্কিপিং রোপ’ বা লাফদড়ি হাতে নিয়ে প্রথমে বডি স্ট্রেচ করতে দেখা যায় অভিনেত্রীকে। এরপর তিনি স্কিপিং রোপের সাহয্যে লাফাতে শুরু করে।

ছবিতে ওয়ার্ক আউট সেকশনের সময় কালো টাইটসের সঙ্গে কালো টপস, পায়ে জিম শু পরে দেখা যায় অভিনেত্রীকে। আলোর বিপরীতে দাঁড়িয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জিম নেই, সমস্যা নেই! লাফানো (ওয়ার্ক আউট ছেড়ো না)।’

প্রতিদিন একটু সময় করে নিয়ম করে লাফ দড়ি বা স্কিপিং নিয়ে ঘাম ঝরালেই শরীরে বাড়তি মেদের ভার লাঘব হবে অনেকটাই। লাফদড়ি দু’হাতে নিয়ে এমনভাবে লাফান, যাতে দড়িটি দু’পায়ের তলা দিয়ে গিয়ে মাথার ওপর দিয়ে ঘুরে আসে। একটানা ৩৫ মিনিট হাঁটা বা বিশ্রাম নিয়ে নিয়ে জগিং বা দৌড়নোয় যতটা মেদ ঝরে তারচেয়েও বেশি মেদ ঝরে মিনিট পনেরোর লাফানোয়।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী