29 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগামী ৫ মার্চ। তিনটি ইউনিটের পরীক্ষা চলবে ৭ মার্চ পর্যন্ত।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫, ৬ ও ৭ মার্চ। বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.গোলাম সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে আগামী ৮-১৭ জানুয়ারি প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়া যাবে। গত বছরের ন্যায় এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকছে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ?