24 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে অভিনব প্রতারণা!

বোয়ালখালীতে অভিনব প্রতারণা!


বিএনএ, বোয়ালখালী : রাস্তার পাশে সাপ সাপ বলে চিৎকার দেয় এক যুবক। কৌতুহলী ব্যবসায়ী তা দেখতে যান। সেখানে কোন সাপ ছিল না। এ নিয়ে ব্যবসায়ীকে সাপের কথা বলে ব্যস্ত রেখে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে সটকে পড়ে প্রতারক চক্র।

রবিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার ‘মেসার্স ভাণ্ডারী এন্টারপ্রাইজ’ নামক একটি জ্বালানি তেলের দোকানে এ ঘটনা ঘটেছে।

ব্যবসায়ী নূর আহমদ জানান, সাপের কথা বলে আমাকে ব্যস্ত রেখে সংঘবদ্ধ প্রতারক চক্র দোকানের ক্যাশ বাক্স থেকে ১লাখ ৪১ হাজার টাকা নিয়ে গেছে।

ওই যুবকদের ছবি পাশ্ববর্তী সিসি টিভি ক্যামরায় ধরা পড়েছে। সিসি টিভির ফুটেজে দেখা গেছে, চার যুবক সংঘবদ্ধ ভাবে ছিলেন। এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, সাপের কথা বলে এক দোকান থেকে টাকা নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে