28 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রোগীকে ভুয়া রিপোর্ট দেওয়ায় হাসপাতালের অর্থদন্ড,ক্লিনিক সিলগালা

রোগীকে ভুয়া রিপোর্ট দেওয়ায় হাসপাতালের অর্থদন্ড,ক্লিনিক সিলগালা


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীতে চাটখিলে রোগীকে ভুয়া রিপোর্ট দেওয়ায় একটি হাসপাতালকে অর্থদন্ড ও অনুমোদন না থাকায় একটি ক্লিনিককে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।প্রতিষ্ঠান দুটি হলো ইবনে সিনা জেনারেল হাসপাতাল ও শিল্পী ডেন্টাল ক্লিনিক।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,চাটখিল বাজারের ইবনে সিনা হাসপাতালে ল্যাবে টেকনিশিয়ান না থাকা ও ভুয়া রিপোর্ট প্রদান করার দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং শিল্পী ডেন্টাল ক্লিনিকের কোনো অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

বিএনএ/গিয়াস উদ্দিন রনি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী