26 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » হাছান-নওফেলের বিরুদ্ধে চট্টগ্রামে আরেক মামলা

হাছান-নওফেলের বিরুদ্ধে চট্টগ্রামে আরেক মামলা

হাছান-নওফেলের বিরুদ্ধে চট্টগ্রামে আরেক মামলা


বিএনএ,চট্টগ্রাম: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০ থেকে ১৩০ জনের বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা হয়েছে। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের কোতোয়ালী থানা এলাকায় অস্ত্রশস্ত্রসহ নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

গত শনিবার (৯ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানায় এ মামলাটি দায়ের করেন খুলশীর পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহিদুল হাসান ফাহিম (৩৫)। তবে বিষয়টি আজ (সোমবার) জানাজানি হয়।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, আনিসুল ইসলাম মাহমুদ, আবদুস সালাম, মেজর জেনারেল ইব্রাহিম, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, যুবলীগের ‘ক্যাডার’ হেলাল আকবর চৌধুরী বাবর প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোতোয়ালী থানার আমতল সাফিনা হোটেলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে ও প্রত্যক্ষ মদদে দা, ছুরি, পিস্তল, রিভলবার, হকিস্টিক, ইট, পাটকেল ও বিভিন্ন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর নির্যাতন করে। এতে অভিযোগকারী আসামিদের ছোঁড়া স্প্লিন্টার, ককটেল ও গ্রেনেডের আঘাতে আহত হয়ে নিউ লাইফ হসপিটালে চিকিৎসা নেন। সেখানে অপারেশন করে শরীর থেকে কয়েকটি স্প্লিন্টার ও রাবার বুলেট অপসারণ করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু