28 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয়-আন্তর্জাতিক চক্রান্ত ভয় পাই না: প্রধানমন্ত্রী

জাতীয়-আন্তর্জাতিক চক্রান্ত ভয় পাই না: প্রধানমন্ত্রী


বিএনএ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই, জনগণ আমাদের সঙ্গে আছে। তবে জাতীয় ও আন্তর্জাতিক কিছু চক্রান্ত সবসময়ই থাকে। আমি সেটা ভয় পাই না। গ্রেনেড, গুলি, বোমা সবকিছু মোকাবিলা করেই এই পর্যন্ত এসেছি।

বুধবার (১১ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে দেশের মানুষকে উন্নত জীবন উপহার দিতে আমরা কাজ করছি। গত ১৪ বছরে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে আমরা দেশের উন্নয়ন নিশ্চিত করেছি। আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন।

তিনি বলেন, আমরা দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি, হতদরিদ্র্য ১৫ ভাগ থেকে ৫ ভাগে নামিয়ে এনেছি। যদি করোনা অতিমারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ না হতো তাহলে অন্তত আরও দুইভাগ দারিদ্র্যের হার কমানো যেত।

শেখ হাসিনা বলেন, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। যেখান থেকে আমি বার বার নির্বাচিত হই। সব এমপিরা ছোটে তাদের এলাকার জন্য। আর আমার দেখতে হয় ৩০০ এলাকা (আসন) ও ১৭ কোটি মানুষকে। আমার সৌভাগ্য এটাই যে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াবাসী আমাকে দেখে। তারা আমার জন্য কাজ করে, আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। তাই নিবেদিতপ্রাণ হয়ে আমি দেশের জন্য কাজ করতে পারি।

বিএনএ নিউজ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে