32 C
আবহাওয়া
৪:০০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী নিহত

রাজধানীতে ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী নিহত

রাজধানীতে ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর কোতোয়ালী থানাধীন ইসলামপুর প্লাজার পাঁচতলার বারান্দায় কর্মচারীর ধারালো অস্ত্রের আঘাতে শওকত মাতবর (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (১১অক্টোবর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফাহেয়াত উদ্দিন রক্তিম।

তিনি জানান, নিহত শওকত মাতবর প্যাকেজিং ব্যবসায়ী ছিলেন।১২ নম্বর ইসলামপুর প্লাজা ৫ তলায় তার ব্যবসার নিজস্ব একটি গোডাউন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেনের কারণে কর্মচারী জুয়েল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।তার শরীরে ১৮টি আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, প্যাকেজিং ব্যবসায়ী শওকত ওই গোডাউনেই থাকতেন। ধারণা করা হচ্ছে ভোরের দিকে তার কর্মচারী জুয়েল তাকে হত্যা করে। এ ঘটনায় জুয়েলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে কর্মচারী জুয়েল হত্যাকাণ্ডের বিষয় স্বীকার করেছে। নিহত ওই মার্কেটে থাকলেও তার পরিবার ফরিদপুর ভাঙ্গা উপজেলা এলাকায় থাকে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত