32 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় আইস ও ইয়াবাসহ আটক ১

আশুলিয়ায় আইস ও ইয়াবাসহ আটক ১

আশুলিয়ায় আইস ও ইয়াবাসহ আটক ১

বিএনএ, সাভার : সাভারের আশুলিয়ায় ৩৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুনুর রশীদ (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার।

এর আগে, গতকাল সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চাঁনগাও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আটক মামুনুর রশিদ আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চাঁনগাও এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মামুনুর রশিদ নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২০পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮১ হাজার টাকা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, গতকাল মাদকসহ হাতেনাতে মামুনুর রশীদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত