24 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: বিয়ের ১০ বছর পরে একইসঙ্গে চার সন্তান প্রসব ! এমনটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। রিপা বেগম (২৩) নামের এই মহিলা এক সঙ্গে চার সন্তান প্রসব করেছেন। সোমবার (১০ অক্টোবর) রাতে জেলা শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও বাকি তিনজন মেয়ে।

রিপা জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী।

হাসপাতালের গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডা. শারমিন সুলতানা বলেন, এর আগে প্রসূতির একটি শিশু প্রসবের সময় মারা যায়। এরপর থেকেই আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রসূতি এবার আগে থেকেই সন্তান প্রসবের জন্য ফিট ছিলেন।

তিনি আরও বলেন, বিকেলে তাকে হাসপাতালে আনা হলে প্রথমে তাকে স্বাভাবিকভাবে প্রসবের চেষ্টা করা হয়। এভাবে একটি শিশু প্রসব করার পর তার ব্যথা বেড়ে যায়। পরে সিজারিয়ান পদ্ধতিতে আরও তিনটি শিশু প্রসব করেন তিনি। মা ও শিশুরা সবাই ভালো আছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে