23 C
আবহাওয়া
৮:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যশোরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

যশোরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

যশোরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

বিএনএ, যশোর: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ২০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ ও জাকির হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) রাত দেড়টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি জাকির হোসেন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

আরও পড়ুন: গাজীপুর সিটির দায়িত্ব নিলেন মেয়র জায়েদা খাতুন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার সময় বেনাপোল বড় আঁচড়া গ্রামস্ত ২২ নম্বর শেড থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এবং রাত দেড়টার সময় বেনাপোল ছোট আঁচড়া গ্রামস্ত নতুন থানা ভবনের সামনে থেকে ৫৯ বোতল ফেন্সিডিলসহ জাকিল হোসেনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী