23 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুর সিটির দায়িত্ব নিলেন মেয়র জায়েদা খাতুন

গাজীপুর সিটির দায়িত্ব নিলেন মেয়র জায়েদা খাতুন

গাজীপুর সিটির দায়িত্ব নিলেন মেয়র জায়েদা খাতুন

বিএনএ, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নগরমাতা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জায়েদা খাতুন। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে দায়িত্বগ্রহণ করেন নবনির্বাচিত মেয়র জায়েদা।

এসময় তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সঙ্গে ছিলেন।

দেশের সর্ববৃহৎ ও রাজধানী লাগোয়া সিটির রাজস্ব আদায়, দীর্ঘদিনের ভোগান্তি জয়দেবপুর রেল লাইনের ওপর ফ্লাইওভার নির্মাণসহ থমকে যাওয়া নানা উন্নয়নের চ্যালেঞ্জ মাথায় নিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন প্রথম এই নগরমাতা। একইসঙ্গে অভিষেক অনুষ্ঠানে ৫৭জন সাধারণ ও ১৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে দায়িত্বভার বুঝিয়ে দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

এরপর নির্বাচিত হওয়ার সাড়ে তিন মাস পর লাখো মানুষ নিয়ে বাদ্যযন্ত্রের তালে ছেলে জাহাঙ্গীর আলমের হাত ধরে নগর ভবনে প্রবেশ করেন মেয়র জায়েদা খাতুন।

দুপুরে গাজীপুর নগর ভবনের দক্ষিণে রথখোলা এলাকায় বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। দুপুর ১টার দিকে বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে সড়কে উপস্থিত হাজারো জনতার মাঝে হাত নাড়িয়ে অস্থায়ী মঞ্চে ওঠেন মেয়র জায়েদা। নাগরিক সুবিধা রক্ষাসহ থমকে যাওয়া সকল উন্নয়ন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি।

তিনি বলেন, সকল কাউন্সিলর ও সবাইকে নিয়ে পরিকল্পিত একটি শহর গড়ব।

আরও পড়ুন: অপহৃত শিবলীর কঙ্কাল উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

এ সময় অতীতের নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে জায়েদাপুত্র সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গণতন্ত্রের জয় হয়েছে-সেকারণেই মায়ের পাশে দাঁড়িয়ে এই শহর রক্ষায় কাজ করব।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের বাদ দিয়ে কেউ সংগঠন করবেন না। সামনে সংসদ নির্বাচন। সকলে মিলেমিশে কাজ করতে হবে। সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো ষড়যন্ত্র নয়, চাই শেখ হাসিনার উন্নয়ন নগরবাসীকে পৌঁছে দিতে।

প্রসঙ্গত, গত ২৬ মে অনুষ্ঠিত নির্বাচনে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী