33 C
আবহাওয়া
৪:৪৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত


বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, রোববার (১১ সেপ্টম্বর) পশ্চিম তীরের কালকিলা এলাকার আকাশে ওড়ার সময় ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।

ইসরায়েল ড্রোন বিধ্বস্ত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে বলেছে, কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে কোনো পক্ষ থেকেই ড্রোনটির মডেল সম্পর্কে তথ্য দেওয়া হয়নি।

সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় প্রতিরোধ সংগ্রাম জোরদার হওয়ায় তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় পশ্চিম তীরে ড্রোনের সাহায্যে পর্যবেক্ষণ তৎপরতা জোরদার করা হয়েছে।

এর আগে ইসরায়েলি নেতারা পশ্চিম তীর নিয়ে খুব একটা উদ্বেগে থাকত না, তারা গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু জর্ডান নদীর পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন জোরদার হওয়ায় এখন ঐ অঞ্চলটিও তাদের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’