24 C
আবহাওয়া
১১:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আমির খানের বাড়ি থেকে ১৭ কোটিরও বেশি টাকা উদ্ধার

আমির খানের বাড়ি থেকে ১৭ কোটিরও বেশি টাকা উদ্ধার


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়ি, নিউটাউনের অফিস-সহ অন্যান্য অঞ্চলে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সদস্যরা। শনিবার সকাল আটটা থেকে শুরু হওয়া অভিযান চলে চৌদ্দ ঘন্টার বেশি সময় ধরে।

টাকা নিয়ে যাওয়ার জন্য আনা হয় একটি ট্রাক। সেই ট্রাকে মোট ১০টি সিন্দুক আছে।

জানা যায়, ব্যবসায়ী আমিরের বিরুদ্ধে কলকাতার পার্ক স্ট্রিট থানায় একটি প্রতারণা মামলা হয়েছিল। পরে ওই মামলা যায় কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে। আদালত মামলা তদন্তের ভার দেন ইডিকে।

আমির ও তার দল ‘ই-নাগেটস’ নামের একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়। ইডি তদন্ত করে জানতে পারে প্রতারণার মাধ্যমে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন আমির।

তদন্তের সূত্র ধরে শনিবার (১০ সেপ্টেম্বর) আমিরের বাসভবনে অভিযান চালায় ইডি। এ সময় তাঁর বাসভবনের দোতলার একটি কক্ষের খাটের নিচে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া যায়। তা গুনতে ভারতের স্টেট ব্যাংক থেকে আটটি রুপি গণনার যন্ত্র আনা হয়।

এরপর ইডির কর্মকর্তারা আমিরের নিউটাউনের অফিসে তল্লাশি করে বিপুল পরিমাণ রুপির সন্ধান পান। অভিযান শেষে বিকেলে ইডি জানায়, তাঁর বাসভবন ও অফিস থেকে ১১ কোটি রুপি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত জুলাইয়ে পশ্চিমবঙ্গের সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি রুপি উদ্ধার করেন ইডির কর্মকর্তারা। এখনো কারাগারে আছেন পার্থ ও অর্পিতা।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার