28 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

লক্ষীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ২


বিএনএ, লক্ষীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে অটোরিকশায় কাভার্ডভ্যানের চাপায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন নারী।শনিবার (১০ সেপ্টম্বর) রাত ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাফিজিয়া মাদ্রাসায় সামনে এ দুর্ঘটনা ঘটে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের তসলিম ব্যাপারি বাড়ির সেলিমের ছেলে আরিফ হোসেন (২১), একই বাড়ির মৃত হাফিজ উল্লার ছেলে জাকির হোসেন (২৫)।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা দুইজন ঘটনাস্থলে মারা যায়। আহত স্বপ্না আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে