24 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » আশুগঞ্জে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

আশুগঞ্জে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

আশুগঞ্জে ৪৯ বোতল ফেনসিডিলসহ আটক ১

বিএনএ ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে ৪৯ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১১ সেপ্টেম্বর)  র‌্যাব -১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জনায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের গোলচত্ত্বর যাত্রী ছাউনীর সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে র‌্যাব ভৈরব ক্যাম্পের একটি দল। সে সময় মাদক ব্যবসায়ী আকছির মিয়ার ছেলে মোঃ বেলাল মিয়া (৩৬)কে আটক করে। সে সময় তার  কাছ থেকে ৪৯ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রয়ের নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, সে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানানো হয়।

বিএনএনিউজ/গোলাম সরোয়ার,আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে