27 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউরোপে ঢোকার চেষ্টা,শতাধিক লোক উদ্ধার

ইউরোপে ঢোকার চেষ্টা,শতাধিক লোক উদ্ধার


বিএনএ ডেস্ক:ইউরোপে ঢোকার চেষ্টাকালে ইতালি উপকূল থেকে শতাধিক লোককে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন। তাদের বহনকারী দুটি নৌকা ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি পৌঁছালে শক্তিশালী ঝড়ের মুখে পড়ে।

ঝড়ে একটি নৌকা ক্ষতিগ্রস্ত হয়ে ডুবতে শুরু করে। এ অবস্থায় অভিবাসনপ্রত্যাশীরা ছোট্ট একটি পাথুরে দ্বীপের মতো জায়গায় আটকে পড়েন। পরে ইতালির কোস্টগার্ড বাহিনীর সদস্যরা রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করেন।

এক বিবৃতিতে ইতালীয় কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই মানসিক ট্রমায় ভুগলেও শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!