31 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ১৬ বছর পর রাউজানে সভা করলো বিএনপি

১৬ বছর পর রাউজানে সভা করলো বিএনপি


 চট্টগ্রাম :  উত্তর চট্টগ্রামের রাউজানে প্রায় ১৬ বছর পর  দলীয় সমাবেশে বক্তব‌্য রাখ‌তে গি‌য়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘বিশ্বের কোথাও এ রকম ইতিহাস নেই, যাঁরা আমাদের মতো ১৬ বছর ধরে বাড়িতে আসতে পারেননি। মা-বাবার কবর জিয়ারতে গিয়ে খুন হয়েছেন। অথচ রাউজানে এত বছর ধরে তা–ই হয়েছে।  আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই এলাকাকে একটি ভয়ংকর উপজেলায় পরিণত করেছিল।’

রোববার(১১ আগস্ট) বিকেলে উপজেলা সদরের জলিল নগর চত্বরে উপ‌জেলা বিএন‌পি এ সমাবেশের আয়োজন করে। এর আগে ২০০৮ সালে সর্বশেষ উপজেলায় সমাবেশ করেছে দলটি।

সমাবেশের আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জ‌ড়ো হন হাজারো মানুষ।

 

গিয়াস উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীরা রক্ত দিয়ে আমাদের আরেকবার স্বাধীনতার স্বাদ এনে দিল। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এখন আমাদের’।

 

রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব সরোয়ার আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, রাউজান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান, সহসভাপতি ইউসুফ তালুকদার, যুবদল নেতা মাসুদ রানা, সোহেল চৌধুরী, আলী সুমন, নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী