24 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সকল দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসতে: রাষ্ট্রপতি

সকল দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসতে: রাষ্ট্রপতি

সকল দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসতে: রাষ্ট্রপতি

বিএনএ ডেস্ক: করোনা মহামারিসহ সকল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে রোটারিসহ মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেনিফার ই জোনস বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। তখন রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে জেনিফার ই জোনস রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করেন।

জোনস বাংলাদেশে রোটারি ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন। এছাড়া করোনা মোকাবেলায় সরকারের গৃহীত কর্মসূচিরও প্রশংসা করেন তিনি।

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ গোটা বিশ্বকে অনেক বেশি অসহনীয় করে তুলছে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এসব সমস্যার সমাধানে রোটারিয়ানদের আরও বেশি অবদান রাখতে হবে।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সরকার ও নাগরিকদের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপ্রধান। স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের উপর নির্ভরশীল না হয়ে সমাজের বিত্তবানদের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!