21 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » খুলনাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

খুলনাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

খুলনাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

বিএনএ, খুলনা : খুলনার বিভিন্ন জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।বৃহস্পতিবার( ১১ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। স্থায়ী ছিল ৩ সেকেন্ড। খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।তবে এ ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রও জানিয়েছে, বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু