24 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বিএনএ,ঢাকা : রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক কাঁচামাল ব্যবসায়ী মারা গেছেন। তার নাম নাসির উদ্দিন (৪২)। নিহত ব্যক্তি কারওয়ান বাজারে ব্যবসা করতেন। বুধবার (১০ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার এলাকা থেকে যাত্রীবাহী বাসে খিলগাঁও যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে বাসযাত্রীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

নিহতের ভাই মোশারফ হোসেন বলেন, নাসির উদ্দিন কারওয়ান বাজারে কাঁচামালের আড়তদার ছিলেন। বুধবার দুপুরে কারওয়ান বাজার থেকে দেড় লাখ টাকাসহ বাসে করে খিলগাঁওয়ের তালতলায় বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।

অজ্ঞান পার্টির সদস্যরা নাসিরের সঙ্গে থাকা টাকা নিয়ে গেছে। বাসযাত্রীরা অচেতন অবস্থায় নাসিরকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভাইয়ের মৃত্যু হয়। নাসির উদ্দিনের বাড়ি চাঁদপুরে। তিনি পরিবার নিয়ে খিলগাঁওয়ের তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর দুই সন্তান রয়েছে বলে জানান মোশারফ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া ঘটনা বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে আসে পুলিশ ।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে