25 C
আবহাওয়া
৩:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ‘দাবার ঘুঁটি’ না হতে এশিয় দেশগুলোর প্রতি চীনের আহবান

‘দাবার ঘুঁটি’ না হতে এশিয় দেশগুলোর প্রতি চীনের আহবান


বিএনএ, বিশ্বডেস্ক : আমেরিকাসহ বড় শক্তিগুলোর দাবার ঘুঁটি না হতে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান কার্যালয়ে সোমবার (১১ জুলাই) এক ভাষণে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, এই অঞ্চলের অনেক দেশ একটি পক্ষ নেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে। তিনি সরাসরি নাম উচ্চারণ না করলেও ইঙ্গিতে বলতে চেয়েছেন চীন ও আমেরিকার মধ্যে যেকোনো একটি দেশের পক্ষ নিতে ওয়াশিংটন এই অঞ্চলের কোনো কোনো দেশকে চাপের মধ্যে রেখেছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের এই অঞ্চলকে ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশ থেকে দূরে রাখা উচিত। আমাদেরকে বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতা এবং জবরদস্তিতে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার হওয়া থেকেও বিরত থাকা উচিত। আমাদের অঞ্চলের ভবিষ্যৎ আমাদের হাতে থাকাই উচিত’।

তিনি বলেন, আমেরিকা এখন চীনের উন্নয়ন-অগ্রগতি রুখতে তাইওয়ান ইস্যুকে ব্যবহারের পায়তারা করছে। এর পরিণতির বিষয়েও ওয়াশিংটনকে সতর্ক করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!