22 C
আবহাওয়া
১:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে সড়কে প্রাণ গেল মাদ্রাসা অধ্যক্ষের

বাঁশখালীতে সড়কে প্রাণ গেল মাদ্রাসা অধ্যক্ষের


বিএনএ, চট্টগ্রাম : বাঁশখালীতে সড়কে  যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন আরও ২ জন।সোমবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের পাইরাং দেলা মিয়ার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী ব্যক্তি হচ্ছে  মাওলানা মোরশেদুল হক (৫৫)। তিনি বাণীগ্রাম মীর বাড়ি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে। তিনি শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

আহতরা হলেন- শেখেরখীল ৮ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমিনের ছেলে মো. মোজাম্মেল (৩০) ও কালীপুর ইউনিয়নের মতি দেবনাথের ছেলে অলক দেবনাথ (২০)।

সূত্র জানায়, বাঁশখালীতে সড়কে  যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হতাহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা মাওলানা মোরশেদুল হক-কে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত অলক দেবনাথকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু