21 C
আবহাওয়া
৪:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত

বিএনএ, কুবি (কুমিল্লা) : ‘যুক্তি দিয়ে বিবেক জাগাও, পাঞ্জেরী তুমি সামনে আগাও” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চার একমাত্র সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সভাপতি আল নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার (বিটিভি) নির্দেশক রুবাইয়াত রাকিব এবং ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আদনান কবির সৈকত। এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির নির্দেশক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ্ আল মাহবুব ও জিল্লুর রহমান, ডিবেটিং সোসাইটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবদুল আজিজ ভূঁইয়া, সাবেক সভাপতি ফারিদ মুস্তাকিম।

কর্মশালায় রুবাইয়াত রাকিব বলেন, এই কর্মশালায় উপস্থিত থেকে আমি খুবই আনন্দিত। বিতর্ক কর্মশালাকে সফল এবং স্বার্থক করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কর্মশালায় যে দিক নির্দেশনা দেওয়া হবে তা ধারণ করা নবীন বিতার্কিকদের দায়িত্ব।

সভাপতি আল নাঈম বলেন, একটা সময় ডিবেটিং সোসাইটির বিতার্কিকরা মনে করতো বছরে একটা টেলিভিশন বিতর্ক করতে পারলে আমার ক্যারিয়ার সফল। কিন্তু এখন আমাদের নির্দেশকরা আমাদের এমনভাবে স্বপ্ন দেখিয়েছেন যাতে আমরা জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন হতে পারি। আমি আশা করবো আপনারা আজকের সেশন থেকে ভালো একটা অভিজ্ঞতা পাবেন যা অদূর ভবিষ্যতে আপনাদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।

বিএনএনিউজ/হাবিবুর রহমান হাবিব/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু