21 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আদালতে: মির্জা ফখরুল

বিএনপির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আদালতে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল

বিএনএ, ঢাকা : দুর্ভাগ্যজনকভাবে বিএনপির সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে আদালতের ওপর আস্থা নেই বলেও জানিয়েছেন বিএনপির এই নেতা।

শুক্রবার গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার ওপর যদি কেউ চরম অন্যায় করে, তাহলে সেটা আদালত করেছে। খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদালতে যাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগেও বলেছি, এরকম প্রশ্নের উত্তর আমরা দিয়েছি- একেবারে রাজনীতি থেকে শুরু করে আইনগতভাবে আদালতে ক্ষতিটা হয়েছে।

করোনা পরবর্তী জটিলতা না থাকলেও খালেদা জিয়া হার্ট ও কিডনীর সমস্যায় ভুগছেন। তার এখন যে চিকিৎসা দরকার তা দেশে নেই বলেও দাবি বিএনপির।

তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সর্বশেষ বক্তব্য হচ্ছে, উনার মিনিমাম যে প্যারামিটারগুলো আছে পোস্ট কোভিডের থেকে উনি মোটামুটি বেটার। ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে যেগুলো উদ্বেগজনক। তার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে মেডিকেল বোর্ড উদ্বিগ্ন। মেডিকেল বোর্ড মনে করেন যে, বাংলাদেশের হাসপাতাল এবং অ্যাডভান্স সেন্টার তানার ট্রিটমেন্টের জন্য।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞরা বলছেন, উনার এডভান্স ট্রিটমেন্ট দরকার, তার অসুখগুলো নিয়ে এডভান্স সেন্টারে যাওয়া জরুরি। আমরা সেটা বার বার বলে আসছি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু