34.8 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৪০৩ জনের মৃত্যু

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৪০৩ জনের মৃত্যু

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৪০৩ জনের মৃত্যু

বিএনএ, বিশ্ব ডেস্ক : প্রাণঘাতি করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন হাজার ৪০৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল তিন লাখ ৬৩ হাজার ৭৯ জনে।

শুক্রবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। এ নিয়ে দেশটি মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩ জন। এর আগে বৃহস্পতিবার দেশটিতে রেকর্ড ছয় হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৮৮ হাজার ৭১২ জনের। আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৫৬ লাখ ২১ হাজার ৭৯০ জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ