18 C
আবহাওয়া
৭:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে আম কুড়াতে গিয়ে দুই বোনের মৃত্যু

ময়মনসিংহে আম কুড়াতে গিয়ে দুই বোনের মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) ও আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)। নিহত দু’জন সহোদর চাচাতো-জেঠাতো বোন।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় জেরিন ও চাঁন মনি আম কুড়াতে যায়। এসময় আম গাছের ডাল ভেঙে পড়ে ঘটনাস্থলেই জেরিন মারা যায়। এতে গুরুতর আহত হয় চাঁন মনি। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঝড়ে বেশ কিছু গাছপালা ও ধানের ক্ষতি হয়েছে।

এবিষয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন, ঝড়ে নিহতের বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে অন্য মাধ্যমে শুনতে পেরেছি। নিহতের পরিবার যদি উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসক বরাবর আবেদন করে তাহলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/এই. এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু