27 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চৌদ্দগ্রামে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

চৌদ্দগ্রামে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২


বিএনএ, চট্টগ্রাম : কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সম্পর্কে তারা আপন ভাই হয়। মঙ্গলবার (১০ মে) রাত সোয়া একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথ দিঘীর পশ্চিম পাড়ে একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুম বিল্লাহ (২৮), মিজানুর রহমান (৩৮)। তাদের পিতার নাম মৃত মইদর আলী।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে তারা বিক্রি করত।

উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের