22 C
আবহাওয়া
৭:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দিনে রেকর্ড ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

দিনে রেকর্ড ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ডের পর রেকর্ড

বিএনএ: ১ দিনে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।

গত বছরের উৎপাদনের রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টায় সর্বোচ্চ এই উৎপাদন গণনা করা হয়। পিডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত বছরের ১৬ এপ্রিল পিডিবির সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। এটি এখন পর্যন্ত রেকর্ড উৎপাদন।

তবে এ বছর তুলনামূলক বেশি গরম থাকায় চলতি মাসে এই রেকর্ড আবারো ভাঙতে পারে বলে জানিয়েছেন পিডিবির কর্মকর্তারা।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!