26 C
আবহাওয়া
১:১০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সংগীতশিল্পী মিতা হক আর নেই

সংগীতশিল্পী মিতা হক আর নেই

মিতা

বিএনএ ডেস্ক,ঢাকা: রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। রোববার (১১ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ের জামাতা, নাট্যশিল্পী মুস্তাফিজ শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।

শাহীন জানান, কেরানীগঞ্জের পৈত্রিক বাড়িতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মুস্তাফিজ শাহীন বলেন, ‘মিতা হক গত ৫ বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোই ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি কোভিড আক্রান্ত হয়ে কিছুটা মানসিক এবং শারীরিকভাবে দুর্বল ছিলেন। যেহেতু তিনি ডায়ালাইসিস রোগী এবং কোভিড আক্রান্ত, তাই তাকে গত ৩১ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।’

মিতা হক ১৯৬২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত অভিনেতা-পরিচালক খালেদ খানের সঙ্গে স্ত্রী এই দম্পতির ফারহিন খান জয়িতা নামে এক কন্যাসন্তান রয়েছে।

মিতা হক বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। তার এককভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে। তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু